স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে, গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ভুক্তভোগীর খালাতো ননদের স্বামী আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷ এর আগে গতকাল সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা মোছাঃ মনোয়ারা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৬
ভুক্তভোগী আশা মনি উপজেলার পূর্ব রাঘবপুর (খামার) এলাকার বাসিন্দা আশিকের স্ত্রী।)
অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে পূর্ব রাঘবপুর (খামার) এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীর আশা মনি বলেন , সম্প্রতি বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে তার স্বামী বাড়ির বাইরে গেলে সেই সুযোগে আতিকুর রহমান ঘরে প্রবেশ করেন। পরে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি ঘটনাটি সত্য বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে কেউ আমার কাছে আসেনি এবং আগে বিষয়টি জানতাম না। তারা কী উদ্যোগ নিয়েছেন, সেটিও আমার জানা নেই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ