ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২১-৭-২০২৬ দুপুর ২:২৫

২০ জুলাই দক্ষিণ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকায় নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও “Nelson Mandela Peace Award 2026” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক ড. খান আসাদুজ্জামান (PVMS)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিব আলী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মি. বাবু।

অনুষ্ঠানে মানবাধিকার, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬ প্রদান করা হয়। এ সময় এসএলএ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মোঃ জে এইচ রানা মানবাধিকার বিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য Human Rights Activity ক্যাটাগরিতে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬ গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর মোঃ জে এইচ রানা মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমার একার নয়; এটি মানবতার কল্যাণে কাজ করা সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের। এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। ইনশাআল্লাহ, মানবাধিকার, ন্যায়বিচার ও মানবসেবার লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

অনুষ্ঠান‌টি‌তে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং বিশ্বজুড়ে শান্তি, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেলসন ম্যান্ডেলার আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা