ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে রেলের জমি ইজারায় অনিয়মের অভিযোগ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২১-৭-২০২৬ দুপুর ২:২৭

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার (ডিইও) অধিনে ৮৯ শতাংশ জমি অস্থায়ী ইজারার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠেছে। মোটা অংকের অনৈতিক লেনদেনের মাধ্যমে নিজেদের পছন্দের ব্যক্তিকে পাইয়ে দেওয়ার জন্য ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়েছে বলে জানা গেছে। একাধিক লিখিত অভিযোগে এই তথ্য জানা গেছে। তবে অনিয়মের বিষয়ি অস্বীকার করেছেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কোরশেদ আলম চৌধুরী। 
গত ২৩ মে ডিইও অফিসের এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নগরের হালিশহরের মহিলা পলিটেকনিক এলাকায় ডেইরি ফার্ম অথবা হাঁস মুরগীর খামার করার জন্য ৮৯ শতাংশ বা ৩৯ হাজার বর্গফুট জমি ৫ বছরের জন্য লাইসেন্স প্রদানের নিমিত্তে দরপত্র আহবান করা হয়েছে। যেখানে দরপত্র দলিল ক্রয়ের তারিখ ৮জুন ২০২৬ আর দরপত্র দলির জমা দেওয়ার তারিখ ও সময় ১৫ জুন সকাল ১০ টা থেকে ১২টার মধ্যে। আবার বাক্স খোলার সময় লিখেছেন ১৬ জুন দুপুর দুইটায়, কমিটি কর্তৃক দরপত্র মূল্যায়নের তারিখ ১৮ জুন ১১টায়। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দরপত্র জমা দেওয়ার জন্য যথেষ্ঠ সময় থাকে কিন্তু এখানে মাত্র ২ ঘন্টা সময় বেধে দেওয়া হয়েছে। এছাড়া দরপত্র জমা দেওয়ার সময় শেষ হলে ওইদিনই উপস্থিত দরদাতাদের সামনে (যদি কেউ উপস্থিত থাকে) বাক্স খোলার নিয়ম থাকলেও তারা বাক্স খোলার সময় নির্ধারণ করেছেন একদিন পরে। আবার মূল্যায়নের জন্য হাতে আরো ২দিন সময় রেখেছেন। তবে বিভিন্ন স্থানে দরপত্র দলিল গ্রহণের বিষয়ে একটু সময় নেওয়ার কারণ থাকলেও এই ক্ষেত্রে মাত্র কয়েক কিলোমিটার দুরত্বে একাধিক বাক্স বসানো হয়েছে যা সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যেই টেন্ডার আহবানকারীর অফিসে পৌছানো সম্ভব। ফলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন প্রকাশিত বিজ্ঞপ্তি যেভাবে সাজানো হয়েছে তাতেই বুঝা যায় যে কাউকে বিশেষ সুবধা দেওয়ার ইচ্ছে আছে কর্তৃপক্ষের। 
টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে উল্লেখ করে তৃতীয় লিঙ্গের শ্রাবন্তি আক্তার নামের এক অংশগ্রহণকারী জিএম বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, দরপত্র দাখিলকারীদের মধ্যে একটি অসাধু চক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনৈতিক আর্থিক লেনদের মাধ্যমে দরপত্র মূল্যায়ন সংশ্লিষ্টদের প্রভাবিত করার চেষ্টা করছে। উক্ত চক্রটি তাদের দাখিলকৃত দরপত্র দলিলের ভুল-ত্রুটি, টেন্ডার শর্তাবলী অনুযায়ী নথিপত্রের ঘাটতি থাকা সত্ত্বেও তা আড়াল বা সংশোধন করে নিজেদেরকে অবৈধভাবে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠিত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে। এতে সরকারের বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি সৎ ও যোগ্য দরদাতারা মারাত্মকভাবে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দরপত্রের সকল শর্তাবলী ও আনুষাঙ্গিক দলিলাদি যাচাই-বাছাই করে প্রকৃত সর্বোচ্চ দরদাতাকে মূল্যায়ন করার অনুরোধ জানিয়েছেন। 
এবিষয়ে টেন্ডারে অংশ নেওয়া শ্রাবন্তি আক্তার বলেন, ”আমার জানামতে কয়েকজনের দরপত্র ভুল আছে, এগুলো ঘষামাজার মাধ্যমে বিশেষ ব্যক্তিকে সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। দরপত্র জমা ও টেন্ডার বাক্স খোলায় অনিয়মের আশ্রয় নিয়েছে ডিইও অফিস। নিয়ম অনুযায়ী দরপত্র জামা দেওয়ার শেষ তারিখেই বাক্স খোলার কথা তবে বিজ্ঞপ্তি অনুযায়ী একদিন পরে দরদাতাদের উপস্থিতিতে বাক্স খোলার কথা ছিল, কিন্তু টেন্ডার আহবানকারীরা অতি গোপনে বাক্স খুলে একটি খামের ভেতরের কাগজপত্র পরিবর্তন করেছে। দরপত্র দাতাদের উপস্থিতির আগেই বাক্সের মুখ খোলা দেখা গেছে এবং দরপত্র দলিল বের করার সময় একটি খামের মুখ খোলা দেখা গেছে। এসব কর্মকান্ড অনিয়মের স্পষ্ট প্রমান। ”
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ও বিভাগীয় রেল ভূমি বরাদ্দ কমিটির সভাপতি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ”কিছু অনিয়ম ও অনৈতিক লেনদেন হয়েছে বলে জিএম স্যারকে লিখিত অভিযোগ দিয়েছেন শ্রাবন্তি আক্তার নামের (তৃতীয় লিঙ্গ) একজন। জিএম স্যার আমাকে মার্ক করেছেন, আমি বিষয়টি জানার জন্য ডিইওকে পাঠিয়েছি। টেন্ডার প্রক্রিয়ায় যদি কোন অনিয়ম হয়ে থাকে বা ঘুষ বাণিজ্যের কোন প্রমাণ পাওয়া যায় তবে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও বিভাগীয় রেল ভূমি বরাদ্দ কমিটির সচিব এবং দরপত্র বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী বলেন,  ”টেন্ডার প্রক্রিয়ায় কোন অনিয়ম হয়নি, চট্টগ্রামের বাইরে বাক্স বসানোর কারণে তা আসতে রাত হয়ে যায়, ওই রাতে বাক্স থানায় জমা রাখা হয়, পরের দিন দরদাতাগণের উপস্থিতিতে বাক্স খোলা হয়। খামের মুখ খোলা থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন। সবকিছু নিয়মমাফিক হয়েছে দাবি করে তিনি বলেন, শ্রাবন্তি আক্তার নামে যে ব্যক্তি অভিযোগ দিয়েছে তা সত্য নয়, প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করছেন তিনি।”  

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা