লঞ্চঘাটে পৌঁছাতেই হাঁটুসমান পানি, দুর্ভোগ যেন মনপুরাবাসীর নিত্যসঙ্গী
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার রাজধানী ঢাকার সঙ্গে নৌ-যোগাযোগের প্রধান মাধ্যম রামনেওয়াজ লঞ্চঘাট। তবে প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যায় ঘাটের একমাত্র সংযোগ সড়ক। এতে ঢাকাগামী ও ঢাকাফেরত যাত্রী, ব্যবসায়ী এবং শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জোয়ারের সময় সড়কটি হাঁটুসমান পানিতে ডুবে যায়। হালকা বৃষ্টিতেও পরিস্থিতির আরও অবনতি হয়। কাদাময় ও পিচ্ছিল সড়কটি তখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়। নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে পানি মাড়িয়ে লঞ্চে উঠতে ও নামতে হয়। অনেককে ভ্যানগাড়ি, স্পিডবোট কিংবা ছোট নৌকার সাহায্যে পারাপার হতে দেখা যায়।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ রামনেওয়াজ লঞ্চঘাটে পৌঁছালে সরেজমিনে দেখা যায়, ঘাটের সংযোগ সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। ফলে লঞ্চ থেকে নামা শতাধিক যাত্রীকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।
ঢাকা থেকে আগত যাত্রী কামরুল বলেন, "চাকরির প্রয়োজনে নিয়মিত ঢাকা যাতায়াত করতে হয়। কিন্তু ঘাটের এই অবস্থা দেখলে আর যাতায়াত করতে ইচ্ছা করে না। তবুও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এই পথ ব্যবহার করছি।"
ঘাটের এক শ্রমিক বলেন, "মনপুরার অধিকাংশ মালামাল এই ঘাট দিয়েই আসে। রাস্তা খারাপ হওয়ায় মালামাল নামাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় পণ্য নষ্ট হয়ে যায়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।"
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক বছরেরও বেশি সময় পার হলেও এখনো স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। ফলে প্রতিটি জোয়ারে দুর্ভোগ আরও বাড়ছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, "রামনেওয়াজ লঞ্চঘাটের সমস্যাটি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে ঘাটের সংস্কারকাজের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের দাবি, মনপুরার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক। অন্যথায় প্রতিটি জোয়ারের সঙ্গে যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ আরও বাড়বে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ