কঞ্চিপাড়া ইউনিয়নে বিএডিসি সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের দায়িত্বপ্রাপ্ত বিএডিসির সার ডিলার মেসার্স শামীম এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে সরকারি সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে নির্ধারিত ঙ সার না এনে অন্যত্র বিক্রি ও বিতরণের অভিযোগে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) কঞ্চিপাড়া ইউনিয়নের কয়েকজন কৃষক ও এলাকাবাসী চলমান সার বিতরণ কার্যক্রম সম্পর্কে জানতে ডিলার শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, সারের মজুত, সরবরাহ ও বিতরণ সংক্রান্ত বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। তবে অভিযোগকারীদের দাবি, অভিযোগ জানানোর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা না থাকায় প্রকৃত কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না। তাদের দাবি, নির্ধারিত দোকানে পর্যাপ্ত সার না এনে সীমিত পরিমাণ সার বারবার প্রদর্শন করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, "ডিলার শামীম মিয়া বারবার একই পরিমাণ সার দেখিয়ে থাকেন। অথচ প্রকৃত কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যায় না। আবার বেশি দাম না দিলে অনেক সময় সার বিক্রিও করা হয় না।"
এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, ডিলারের বড় ভাই বিএডিসিতে চাকরি করার কারণে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এমন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিএডিসির সার ডিলার শামীম আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, "অভিযোগটি আমার নজরে এসেছে। আগামী রোববার সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে সরকারি সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও কৃষকরা।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত