তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের স্মরণসভা ও দোয়া মাহফিল
সিরাজগঞ্জের তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি’র সাবেক সভাপতি স ম আফসার আলীর সভাপতিত্বে
ওই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৩ তাড়াশ রায়গঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
এ সভায় এলাকার উন্নয়নের রূপকার এই প্রিয় নেতার আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় তিনি বলেন,বিএনপি ও অঙ্গ সংগঠনে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ,চরিত্রহীন,নেশাখোর ব্যক্তি থাকতে পারবে না। এলাকর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন আব্দুল মান্নান তালুকদারের জৈষ্ঠ সন্তান রাহিত মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, ,সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, যুবদলের আহবায়ক এফএম শাহআলম,সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান , ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক খন্দকার।
উল্লেখ্য, বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল মান্নান তালুকদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের নির্বাচিত চারবারের সাংসদ সদস্য।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন