ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অবহেলা আর অযত্নে মান্দার শিশু পার্ক: তালাবন্ধ থাকায় হারাচ্ছে জৌলুস, ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২৬ দুপুর ৩:৩৫

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শিশু পার্কটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থেকে তার মূল সৌন্দর্য ও জৌলুস হারাতে বসেছে। এক বছরেরও বেশি সময় ধরে রহস্যজনকভাবে তালাবন্ধ রয়েছে পার্কটি। ফলে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই উদ্যানের দামি সব রাইড ও সরঞ্জাম নষ্ট হওয়ার উপক্রম হলেও এ নিয়ে উপজেলা প্রশাসনের যেন কোনো মাথাব্যথাই নেই। পার্কটির সুফল থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে স্থানীয় কোমলমতি শিশুরা। পার্কটি খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের ঠিক সামনে অবস্থিত হলেও বছরের পর বছর এটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কটির প্রধান ফটকে ঝুলছে তালা। দীর্ঘদিন ধরে জনসাধারণের প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ থাকায় শিশুরা ভেতরে ঢুকতে পারছে না। ফলে পার্কটি এখন এক ভুতুড়ে ও পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে। দীর্ঘ এক বছর ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ বা তদারকি না থাকায় পার্কের ভেতরে গজিছে উঠে বড় বড় ঘাস ও জঙ্গল। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় দৃষ্টিনন্দন দোলনা, স্লিপারসহ বিভিন্ন আধুনিক খেলনা রোদ-বৃষ্টিতে ভিজে মরিচা ধরে নষ্ট হতে চলেছে।

উপজেলা কোয়ার্টারের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও পার্কটি ব্যবহার করতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা। তারা জানান, বিকেলে শিশুদের একটু মুক্ত বাতাস বা খেলাধুলার জন্য আশপাশে আর কোনো বিকল্প জায়গা নেই। পার্কের গেট বন্ধ থাকায় শিশুরা ঘরবন্দী হয়ে পড়ছে এবং দিন দিন মোবাইল ও ডিজিটাল ডিভাইসের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে উঠছে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশকে ব্যাহত করছে।

স্মারকফলক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ আগস্ট পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১২ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মওলা পার্কটির সম্প্রসারণ ও আধুনিকায়ন কাজের পুনরায় উদ্বোধন করেন। তবে উদ্বোধনের সেই সুফল ধরে রাখতে পারেনি স্থানীয় প্রশাসন। সরকারি অর্থ ও সম্পদের এমন অপচয় রোধে পার্কটি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বলেন, “স্কুলের শিক্ষার্থীরা ক্লাসের সময়ে এসে এখানে বসে থাকে, যে কারণে পার্কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে সংস্কারকাজ সম্পন্ন করে পার্কটি আবার সবার জন্য খুলে দেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়