রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ছাত্র-যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদারেরও দাবি জানান তাঁরা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে ধানগড়া সেন্টার পয়েন্টে জনতা ব্যাংকসংলগ্ন মিলন পাঠাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সেটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন শোহান, যুবদল নেতা মো. আশিকুর রহমান প্লাবন, পরিবেশ ও জলবায়ু কর্মী মো. ফয়সাল বিশ্বাস এবং বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ শোভন তমাল সরকার।
বক্তারা বলেন, আব্দুর রহমান হত্যা মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে রায়গঞ্জকে মাদকমুক্ত করার দাবি জানান তাঁরা।
গত ১৪ জুলাই রাতে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের হামলায় এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান ও তাঁর ভাই হাছান শেখ গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ১৭ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। আহত হাছান শেখ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত