ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২১-৭-২০২৬ দুপুর ৪:৪৮

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লামিয়ার শ্বশুর খোকন বেপারী এবং তার দুই ননদ রিংকি ও লিমা। এর আগে ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে এবং চেতনানাশক ওষুধ খাওয়ান। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া মারা যাযন। এ ঘটনায় ১৬ জুলাই লামিয়ার পরিবার মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গৃহবধূ লামিয়া হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তাদের এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়