গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে অটোরিকশা চালক আবুল কালাম (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী পিপাশা আক্তারকে (২১) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম জামালপুর জেলার মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেফতারকৃত পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে আবুল কালাম পরিবারসহ টঙ্গীতে আসেন। পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে পিপাশা আক্তার স্বামী আবুল কালামের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পিপাশাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।।ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা