ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২৬ দুপুর ৪:৫০

রৌমারীতে ইয়াবা ট্যাবলেট জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাতাব্বর পল্লী চিকিৎসক আব্দুল বাতেন ও সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ এর বিরুদ্ধে। এখন পর্যন্ত জব্দকৃত ইয়াবাগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্জলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের বিকরিবিল গ্রামে।  
স্থানীয় ও শালিসদার সুত্রে জানা গেছে, সীমান্তবর্তী বিকরিবিল গ্রামের কয়েকজন মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট সেবন ও বেচাকেনা করছিলেন। এসময় গ্রামের কিছু লোকজনের সন্দেহ হলে মাদক কারবারিদের ধাওয়া করেন এবং অন্যরা পালিয়ে গেলেও ৩ জন মাদক কারবারিকে আটক করেন। এঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়। ওই রাতেই বিকরিবিল গ্রামে আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক শালিসী বৈঠক বসেন। জিজ্ঞাসাবাদে ও মাদক কারবারিদের দেহ তল্লাসী করে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন মাতাব্বরগণ। শালিসটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ। পরে মাতাব্বরদের সিদ্দান্ত অনুযায়ী ইয়াবা ট্যাবলেট বেচাকেনা ও সেবন করার অপরাধে বিকরিবিল গ্রামের মোয়াজ্জেম হোসেন এর পুত্র ইয়াছিন আলী (২২), আফজাল হোসেন এর পুত্র বকুল হোসেন (২৫) ও কালু শেখের পুত্র জাকির হোসেন (২৬) কে জনসম্মুখে কান ধরে ওঠাবসা ও বেত্রাঘাত করা হয়েছে। এ সময় ওই মাদক কারবারিরা অসুস্থ হয়ে পড়লে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং চিকিৎসার জন্য পরামর্শ দেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো মাতাব্বর আব্দুল বাতেন এর কাছে জমা রাখা হয়েছে বলে জানা গেছে। জব্দকৃত ইয়াবাগুলো পুলিশের কাছে হস্তান্তর না করায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। 
মাতাব্বর আব্দুল বাতেন ইয়াবা ট্যাবলেট জমা রাখার কথা স্বীকার করে বলেন, ছেলেরা আর যাতে মাদক ব্যবসা ও সেবন করতে না পারে সেজন্য একটু শাসন করেছি। 
শালিস পরিচালনাকারি সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ জানান, মাদক কারবারিরা তাদের নিজেদের অপরাধ স্বীকার করেছে, তাই তাদের শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 
শালিসী বৈঠকের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, প্রথম অবস্থায় তাদের শাসন করে ছেড়ে দেই ও ভবিষ্যতে এরকম করলে পুলিশের সহায়তা নেওয়া হবে। 
রৌমারী থানার অফিসার ইানচার্জ কাওছার আলী জানান, বিষয়টি জেনেছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত