পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুরে প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে চোখের পরীক্ষা এবং ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড। সেবামূলক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্যোক্তাকে ধন্যবাদ দেন উপকারভোগী ও এলাকাবাসী।
অসহায় পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করন ও শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে গত কয়েক বছর ধরে জেলার গলাচিপার হরিদেবপুর এলাকায় কাজ করছে মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি ফাউন্ডেশন। ইতিমধ্যে ফাউন্ডেশনের মাধ্যমে কমপ্লেক্সে একটি মসজিদ একটি দাতব্য চিকিৎসালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীর শিক্ষা প্রদান সহ শিক্ষার সমস্ত উপকরণ এবং খাবার প্রদান করা হয়। দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিনই অর্ধশতাধিক রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে। এছাড়া বছরে দুবার বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা ও ঔষধ বিতরণ এবং ছানি অপারেশনের ব্যবস্থা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার এম. সাইফুল আলম জাকির। এরই ধারাবাহিকতায় ২১ জুলাই মঙ্গলবার কমপ্লেক্সের মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিএনএসবি চক্ষু হাসপাতাল পটুয়াখালীর সহযোগিতায় পাঁচ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করার পাশাপাশি শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এতে আনন্দিত এলাকাবাসী।
ডাঃ মোঃ সাঈয়েদ আনোয়ারুল হাফিজ বলেন, পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী অর্থাভাবে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন করাতে পারেন না তাদের চোখের আলো ফিরিয়ে দিতে এমন উদ্যোগ লাভজনক বলে মনে করেন এই চিকিৎসক।
এম. সাইফুল আলম জাকির, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি ফাউন্ডেশন, হরিদেবপুর, গলাচিপা তিনি বলেন, বাবা মুহম্মদ ইউসুফ মিয়া ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক, তার স্বপ্ন বাস্তবায়নে মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীকে শিক্ষার আলো প্রদান ও চিকিৎসা সেবা নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণের কথা জানালেন।
অসহায় মানুষদের পাশে এভাবেই এগিয়ে আসবেন বিত্তবানরা এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত