সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬টি পরিবারের মাঝে মোট ৭ লাখ টাকার নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও তারা-২ নলকূপ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।
প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬টি পরিবারের হাতে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু'সহ জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে অনুদানের চেক, সেলাই মেশিন এবং তারা-২ নলকূপের অনুমোদনপত্র তুলে দেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত