ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অধীনে দেশের ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে সিটি ইউনিভার্সিটি ছাত্রদলেরও আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ইয়ালিদ নাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. লিংকন মিয়াকে মনোনীত করা হয়েছে।
জানা যায়, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. লিংকন মিয়া এর আগে কাশিমপুর থানা আওতাধীন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ২০২২ সালের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি বিএনপির আন্দোলন-সংগ্রামের সময় বিভিন্ন হামলা ও মামলার মুখোমুখি হয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত করা, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত