ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৭-২০২৬ রাত ১২:২৯

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

সম্প্রতি রকির বিষয়ে জানতে পেরে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি রকিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।

শিবু দাশ বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পথচলায় যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধ থেকেই এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

রকি সরকার ও তার পরিবার এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এসিল্যান্ড শিবু দাশের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা