ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভোটের সময় সচল, শিক্ষার সময় বন্ধ: ডামুড্যার দিগশুল বিদ্যালয়ের বেহাল দশা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ১২:৭

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিগশুল গ্রামের স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে রয়েছে। একসময় এলাকার শিশুদের শিক্ষার আশ্রয়স্থল হলেও বর্তমানে বিদ্যালয়টিতে নেই কোনো শিক্ষক, নেই কোনো শিক্ষার্থী। বহু বছর ধরে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় ভবনটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।
স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়টির নামে প্রায় ৩১ শতাংশ জমির সরকারি রেকর্ড রয়েছে। কিন্তু দীর্ঘদিনেও বিদ্যালয়টি চালু করা, ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ কিংবা শিক্ষক নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। ফলে এলাকার প্রায় ৫০০ থেকে ৫৫০টি পরিবারের শিশুরা বিদ্যালয়টির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিদ্যালয় প্রাঙ্গণও অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর বিদ্যালয়টিতে কোনো শিক্ষা কার্যক্রম পরিচালিত না হলেও শুধুমাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। নির্বাচন শেষে আবারও বিদ্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে এলাকার কোমলমতি শিশুরা মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—জরাজীর্ণ ও পরিত্যক্ত এই ভবনে ভোটগ্রহণ কতটা নিরাপদ ও উপযোগী হবে?
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিদ্যালয়টি পুনরায় চালু, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, নতুন শিক্ষার্থী ভর্তি এবং ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দিগশুল গ্রামের শিশুদের শিক্ষা নিশ্চিত করা হবে এবং বিদ্যালয়টি আবারও প্রাণ ফিরে পাবে।

Aminur / Aminur

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়