স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় মগনামায় খাল থেকে ৯ বাঁধ অপসারণ
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে সরকারি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ অভিযানে খালের ওপর নির্মিত ৫৮টি অবৈধ কৃত্রিম বাঁধের মধ্যে ৯টি বাঁধ অপসারণের পাশাপাশি বিভিন্ন স্লুইসগেটে বসানো অবৈধ জালও সরিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে প্রায় তিন হাজার পরিবারের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হবে এবং কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষতি কমে আসবে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মগনামার মটকাভাঙা এলাকায় প্রথমে একটি অবৈধ বাঁধ অপসারণের মধ্য দিয়ে অভিযান শুরু হয়। পরে পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন স্থানে একই ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খালে কৃত্রিম বাঁধ নির্মাণ এবং স্লুইসগেটে জাল বসিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে আসছিলেন। ফলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত ২০টি মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া অসংখ্য বসতবাড়ি ও পুকুর পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েন।
এর আগে গত ১৮ জুলাই বন্যা-পরবর্তী পরিস্থিতি পরিদর্শনের সময় পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারি খাল থেকে অবৈধ বাঁধ অপসারণে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, আমরা মগনামায় ৫৮টি অবৈধ বাঁধ চিহ্নিত করেছি। আজ ওখান থেকে ৯ টি বাঁধ অপসারণ করেছি। পর্যায়ক্রমে সরকারি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে বাকী অবৈধ বাঁধ ও স্লুইসগেটে স্থাপিত জাল অপসারণ করা হবে।জনস্বার্থে এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযান চলাকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সার্বিক তদারকি করেন। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, সচিব মো. আবদুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত