সিংড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন
নাটোরের সিংড়ায় পূবালী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট কর্মসূচি ও ক্যাশলেস বুথের উদ্বোধন করা হয়েছে। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া বাজারে ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে পূবালী ব্যাংক সিংড়া উপশাখা।
মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। পাশাপাশি নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস পেমেন্ট ব্যবহারে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে সিংড়া বাজারের বিভিন্ন সড়কে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস বুথের উদ্বোধন করা হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমান। উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোঃ রকিবুল্লাহ্, আবুল খায়ের অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল খায়ের, শেরকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আদেশ আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিশারত আলী।
সার্বিক সহযোগিতায় ছিলেন পূবালী ব্যাংক সিংড়া উপশাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত