ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

সাতক্ষীরায় জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিক্ষোভ


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ২:৩

তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। তাঁর দলীয় সদস্যপদ বাতিল, সংসদ সদস্য পদ খারিজ এবং শ্যামনগরে তাঁকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। উপজেলা বিএনপি নেতা গাজী শাহ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামি আদর্শের কথা বলে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন কাণ্ড জনমনে তীব্র হতাশার জন্ম দিয়েছে। জনগণের সেবার পরিবর্তে রাজধানীর একটি আবাসিক হোটেলে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে ছড়িয়ে পড়া ভিডিওটি একজন সংসদ সদস্যের মর্যাদা ও জনবিশ্বাসকে পুরোপুরি ধ্বংস করেছে। সমাবেশ থেকে বক্তারা গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের কঠোর আহ্বান জানান। সেই সাথে জাতীয় সংসদের স্পিকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের জোর দাবি জানান তাঁরা।

সমাবেশ চলাকালে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। উল্লেখ্য, সম্প্রতি জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে এ ঘটনায় গাজী নজরুল ইসলাম কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য কিংবা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত