কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার, সিজার মূল্য আড়াই লাখ টাকার বেশি
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ ও ৩ হাজার ৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর চকবিলগাথুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৪ হাজার টাকা।
একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ হাজার ৬২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।
বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ১০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল ধরনের সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত