ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার হওয়া ৪৫ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ২:৩৩

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও ধারাবাহিক প্রচেষ্টায় উদ্ধার হওয়া হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। তাই মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) অথবা প্রয়োজন অনুযায়ী মামলা করে আইনগত সহায়তা নেওয়া উচিত। এতে প্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধারের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

তিনি আরও জানান, মোবাইল ফোন চুরি ও সাইবার-সংশ্লিষ্ট অপরাধ দমনে কুষ্টিয়া জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মোবাইল চোর ও সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তিনির্ভর পুলিশিং ও জনসেবার অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে। হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এই কার্যক্রম জেলা পুলিশের জনবান্ধব সেবার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়