ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপুরা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ২:৪২

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় দীর্ঘদিন ধরে একের পর এক সরকারি খাল অবৈধ দখল ও ভরাটের কারণে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে অতিবৃষ্টি ও জোয়ারের পানি বের হওয়ার একমাত্র পথগুলো বন্ধ হয়ে পড়েছে। এরই প্রভাবে প্রায় ৩৭৩ বর্গকিলোমিটার আয়তনের পুরো উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং প্রায় দেড় লাখ মানুষকে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ ও ভরাট করায় খালগুলোর স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়ে গেছে। এতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের মানুষ ও কৃষকরা। জলাবদ্ধতার কারণে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম এবং কৃষি উৎপাদন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দখলমুক্ত করে সরকারি খালগুলোর পুনঃখনন করা হলে মনপুরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। পাশাপাশি প্রাকৃতিক পানি প্রবাহ ফিরিয়ে আনলে কৃষি, মৎস্যসম্পদ এবং পরিবেশও উপকৃত হবে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে সরকারের উদ্যোগের খবরে আশাবাদী হয়ে উঠেছেন মনপুরার মানুষ। তাদের প্রত্যাশা, দ্বীপ উপজেলা মনপুরার দখল হওয়া সরকারি খালগুলো দ্রুত পুনরুদ্ধার ও পুনঃখননের আওতায় আনা হবে। এতে অতিবৃষ্টি ও জোয়ারের সময় পানি দ্রুত নিষ্কাশনের পথ তৈরি হবে এবং দেড় লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ বলেন, "অবৈধভাবে খাল দখলের কারণে কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও জোয়ারের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আবার রবি মৌসুমে প্রয়োজনীয় পানি কৃষিজমিতে প্রবেশ করতে পারছে না। তিনি আরও জানান, অবৈধভাবে দখল হওয়া খালগুলো উচ্ছেদ করা না গেলে মনপুরার কৃষি খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এবং ভবিষ্যতে কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে।"

এ বিষয়ে পানি উন্নয়ন বিভাগ-২ (চরফ্যাশন)-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা বলেন, “খাল পুনঃখননের একটি প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় মনপুরা উপজেলার বেশ কয়েকটি খাল অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের কাজ বাস্তবায়নের সময় খালের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং খালগুলো দখলমুক্ত করা হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, শুধু খাল পুনঃখননই নয়, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং খাল সংরক্ষণে কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা গেলে মনপুরাকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত