নানিয়ারচর ও লংগদু সংযোগ সড়ক বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেয়া হবে-দীপেন দেওয়ান এমপি
রাঙ্গামাটির লংগদুতে বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের উদ্বোধন কালে লংগদু থেকে নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত সময়ে চালু হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।
বুধবার (২২ জুলাই) সকালে দীপেন দেওয়া এমপি
লংগদুর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে তিনি লংগদু উপজেলায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।
এর পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আলোচনা সভা ও পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন তিনি।
এসময় এমপি দীপেন দেওয়ান এমপি বলেন, উপজেলাবাসীর প্রাণের দাবী নানিয়ারচর সাথে লংগদু সংযোগ সড়ক বাস্তবায়ন ও উপজেলার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়ে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ধীরে ধীরে উপজেলা বিদ্যুৎ বিহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। আর যেসব এলাকা এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি সেই সব এলাকার উন্নয়নে আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত