একটা ঘর আর তিন বেলা খাবার ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতামঃ বকশীগঞ্জের অসহায় বৃদ্ধ দম্পতির আকুতি
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মিয়াপাড়ায় মানবেতর জীবনযাপন করছেন ৯৫ বছর বয়সী কবির উদ্দিন ভূঁইয়া (ভূসি) ও তার স্ত্রী নূর জাহান বেগম। ভিটেমাটি ও বসতঘরহীন এ বৃদ্ধ দম্পতি প্রায় ৭০ বছর ধরে অন্যের জমিতে জরাজীর্ণ একটি ছাপড়ায় বসবাস করছেন।
স্থানীয়দের ভাষ্য, অন্ধ ও বধির কবির উদ্দিন এবং কর্মক্ষমতা হারানো তার স্ত্রী চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। বিদ্যুৎ, নিরাপদ পানি ও শৌচাগারের সুবিধাও নেই। একজন বয়স্ক ভাতা পেলেও অন্যজন কোনো সরকারি সহায়তা পাননি।
কবির উদ্দিন বলেন, এনআইডি কার্ড ছাড়া আমার কিছুই নেই। মরার আগে একটা ঘর আর তিন বেলা খাবারের ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতাম।
নূর জাহান বেগম বলেন, আগে মানুষের বাড়িতে কাজ করতাম, এখন সেটাও পারি না। স্বামীর ক্ষুধার কষ্ট আর সহ্য হয় না।
স্থানীয় বাসিন্দা লিটন সিদ্দিকী ও সাবেক প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী জানান, সরকারি উদ্যোগে তাদের জন্য একটি ঘর, কিছু জমি ও নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা করা জরুরি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বকশীগঞ্জ পৌর প্রশাসক আসমা উল হুসনা বলেন, বিষয়টি আগে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এখন খোঁজ নিয়ে সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার চেষ্টা করা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied