পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের শুন্য দশমিক ১৫ একর জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে বুধবার প্রধানমন্ত্রী বরাবর পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসেকর কার্যালয়ে গিয়ে আবেদনপত্রটি জমা দেন তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্রটি গ্রহণ করেন।
এর আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একটি র্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন এবং সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আফজাল হোসেন, মান্নান মালিথা, আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রতি বছর যোগদান করে থাকেন। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় জনগণের কাছে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং এর সেবামূলক কর্মকান্ডে বহু মানুষ উপকৃত হচ্ছেন।
কিন্তু সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি ও একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃক পরিচালিত নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং ঠাকুরের জন্মস্থান দখলের পায়তাঁরা করছেন। ভারতীয় সংগঠনের আইন বিরোধী কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক পাবনার হিমাইতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গকে দেয়া ঠাকুরের জন্মস্থানের শুন্য দশমিক ১৫ একর জমি হস্তান্তর এবং নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।
সমাবেশ শেষে জেলা প্রশাসক এর কাছে প্রধানমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান আবেদনপত্রটি গ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান বলেন, স্যার অনুপস্থিত থাকায় স্যারের পক্ষে আমি আবেদনটি গ্রহণ করেছি। আবেদনটি যেহেতু প্রধানমন্ত্রী বরাবর; তাই স্যার আসলে স্যারের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে সেখান থেকে পাওয়া নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার