নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত
নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির কার্য্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নড়াইল শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভাপতি ও নড়াইল এক্সপ্রেস ক্লাসিক’র চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন।
সভায় জেলা বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আলী হাসান, কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মো: জামাল মোল্যা ও ফয়েজ আহম্মেদ, সহ-সাধারন সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম ও মো: হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো: টুটুল হোসেন, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম,কার্যকরী সদস্য খন্দকার ফসিয়ার রহমানসহ পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্য্যকরী কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন বলেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবগঠিত কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সকলকে সঙ্গে নিয়ে পরিবহন খাতকে আরও সুশৃংখল ও গতিশীল করা হবে।পরিবহণ খাতে শৃংখলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
সাধারণ সম্পাদক আলী হাসান বলেন, বাস মালিকদের অধিকার রক্ষা,যাত্রী সেবার মান উন্নয়ন এবং সমিতির কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।পরিবহণ খাত যাত্রী সেবার মান নিয়ে সামনের দিকে এগিয়ে এটাই আমাদের প্রত্যাশা।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার