জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন
ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. কাশেম সভাপতি এবং বনি আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার ২২ জুলাই স্থানীয় জেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীরা অংশ নেন। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাশেম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম, মো. নয়ন, মো. আব্দুর রহমান (দুলাল) ও আব্দুল হালিম। সাধারণ সম্পাদক হয়েছেন বনি আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আমরি হোসেন, আব্দুল আজিজ ও আলমগীর মোল্লা।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল, দপ্তর সম্পাদক মো. হেলাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোহেল, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর, সহ-প্রচার সম্পাদক মো. মিরাজ মিয়া, কোষাধ্যক্ষ মো. ছালাউদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক মো. ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুছ, মৎস্য বিষয়ক সম্পাদক মো. হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জহুরা বেগম দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. কাশেম ও সাধারণ সম্পাদক বনি আমিন বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি খাদ্য সহায়তা ও প্রণোদনার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং জেলেদের সুখে-দুঃখে পাশে থাকাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আমরা সকল মৎস্যজীবী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি।”
নতুন কমিটি ঘোষণার পর ইউনিয়নের জেলেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় মৎস্যজীবীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও দাবি-দাওয়ার কার্যকর সমাধানে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ