ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ৩:৫৫

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন উপ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা বন্ধ। এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। এই চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে ইউনিয়নবাসী। কবে মিলবে সেবা তারও কোনো নিশ্চয়তা নেই। এবিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভায় বিস্তর আলোচনার সৃষ্টি হয়।  
এ স্বাস্থ্য কেন্দ্রটি ইউনিয়নের কর্তিমারী বাজারের পাশে অবস্থিত। স্বাস্থ্যসেবা পেতে ১০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হচ্ছে ইউনিয়নবাসীকে। দ্রুত এ সমস্যা সমাধান করে চিকিৎসাসেবা চালুর দাবি তাদের। সোমবার (২০ জুলাই) সরেজমিনে গেলে এসব তথ্য জানা যায়। 
প্রায় দুই বছর থেকে ওই উপ স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসক উপস্থিত থাকেন না। আতিক মাসুদ নামের একজন ফার্মাসিস্ট নিয়মিত অফিস করার নিয়ম থাকলেও তিনি সেখানে বসেন না এবং কোন ধরনের ওষুধ সরবরাহ করা হয় না। অপরদিকে দুই বছর থেকে ফার্মাসিস্ট আতিক মাসুদ ওই কোয়াটারে অবৈধভাবে বসবাস করছেন। তবে মাঝে মধ্যে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডাব্লিউভি) দিয়ে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান, পরিবার পরিকল্পনা পরামর্শ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবাপ্রদান করছে। এতে সব ধরনের সেবাও বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানায় উপ স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। আধুনিক সেবা পেতে তাদের প্রায় ১০ কিলোমিটার দূরে উপজেলায় আসতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানি  হয় এবং বাড়তি অর্থ খরচ হয়ে থাকে। জরুরি প্রয়োজনে সেবা নিতে এসে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা বন্ধ থাকায় আবার অনেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে। দ্রুত স্বাস্থ্যসেবা চালু করার দাবি ইউনিয়নবাসীর।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, আগে সপ্তাহে চার-পাঁচ দিন আমরা সেবা পেতাম। কিন্তু ২ বছর ধরে সেবার কার্যক্রম একেবারে বন্ধ রয়েছে।  আমাদের বাইরে থেকে ওষুধ কিনে নিতে হয়। এতে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি মাহমুদুর রহমান মিলন অভিযোগ করে বলেন, দুই বছর ধরে আমাদের এ উপ স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসাও পাওয়া যাচ্ছে না। নারী ও শিশুরা যে চিকিৎসা পেত তা থেকে বঞ্চিত হতে হচ্ছে। চিকিৎসা নিতে হলে আমাদের ১০/১২ কিলোমিটার দূরে উপজেলা শহরে যেতে হয়। অনেক গরিব মানুষ অর্থাভাবে ভালো সেবাও পায় না। উপজেলা শহরে যাওয়ার সময় রাস্তায় বাচ্চা প্রসব করার মতো ঘটনাও ঘটছে। দীর্ঘদিন থেকে কেনো বন্ধ রয়েছে বা যাদের গাফলতি রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ ও অতিতারাতারি চিকিৎসা সেবা চালু করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। 
যাদুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ২ বছর  থেকে কেনো স্বাস্থ্যকেন্দ্রেটি বন্ধ রয়েছে জানিনা। আমার এই ইউনিয়নে প্রায় ৫৫/৬০ হাজার লোকের বসবাস। প্রত্যন্ত এলাকা হওয়ায় ইউনিয়নবাসীর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এর আগে সেবা চালু রাখতে আমার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলেছিলাম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে বার বার জানানোর পরও চিকিৎসাসেবা দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি দ্রুত চিকিৎসাসেবা চালু করা হোক।
উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা.আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনবল সংকটের কারনে আপাতত চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। সংকট নিরসন হলেই চিকিৎসাসেবা চালু করা হবে। 
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসাসহ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস এর ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেনি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত