ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ৪:৫৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে উত্তর ধরলা ফাউন্ডেশনের উদ্যোগে "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে। তারা শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আয়োজক উত্তর ধরলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা-উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য এবার ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৯৯ শিক্ষার্থী  বৃত্তি পেয়েছে ৪২জন শিক্ষার্থী ট্যানেল্ট পুলে ও ৫৭ শিক্ষার্থী সাধারণ গ্ৰেডে বৃত্তি পেয়েছে । উপজেলায় ৫৫৯ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্ৰহন করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার

বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ