ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ৪:৫৯

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাজিম হুদা (৫০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকাল ১১টার সময় মহানগরীর কাশিমপুর উত্তর বারেন্ডা এলাকায় নুর আলমের ভাড়া বাসার ছাদে এ ঘটনা ঘটে। আটককৃত নাজিম হুদা সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামের মতিয়ারের ছেলে। তিনি স্থানীয় মুনসুরের বাসায় ভাড়া থেকে ওই এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।

ভুক্তভোগী ওই শিশু জানায়, সকালে সে দোকানে খাবার কিনতে যায়। খাবার নিয়ে ফেরার সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর পিছু পিছু তাঁদের বাসায় আসেন এবং পরে হাত ধরে তাকে ছাদে নিয়ে যান। সেখানে গিয়ে শিশুটিকে গালে ও ঠোঁটে একাধিক চুমু দেওয়া হয়। শিশুটি ডাক-চিৎকার করার চেষ্টা করলে তাঁকে মেরে ফেলার হুমকি প্রদান করেন ওই বৃদ্ধ। পরে ভয়ে সে কৌশল করে ছাদ থেকে নিচে নেমে আসে এবং পাশে ঝুট গোডাউনে কর্মরত তাঁর মায়ের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা একজোট হয়ে ওই বৃদ্ধকে ঘরে অবরুদ্ধ করে আটক করেন এবং তাৎক্ষণিক কাশিমপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক