হত্যাসহ একাধিক মামলার আসামী ছাত্রলীগের মিজানের দাপটে অতিষ্ঠ নলুয়া
পরিবর্তিত পরিস্থিতিতেও হত্যাচেষ্টা এবং হত্যাসহ একাধিক মামলার আসামী কথিত সাংবাদিক মিজানুর রহমানের দাপুটে অতিষ্ঠ সাতকানিয়া উপজেলার নলুয়া।
প্রতিপক্ষকে ফাঁসাতে কখনো তার বাহিনী হাতে তোলে নিয়েছে অস্ত্র কখনো মিজান নিজেই ডাকাতিসহ খুনের ঘটনা ঘটিয়েছে আবার কখনো সরাসরি হত্যাচেষ্টা মামলার হয়েছে ১নং আসামি।
এত অপকর্মের পরও সাবেক ছাত্রলীগনেতা ও বর্তমানে নলুয়া ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুল ইসলাম টিটো বার বার বেঁচে যান সাংবাদিকতার ঢাল ব্যবহার করে।
সর্বশেষ ২২শে জুলাই (বুধবার) উপজেলার নলুয়া ইউনিয়নে সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায় নিজেদের পারিবারিক কবরস্থানের দেয়াল নিজেরাই ভেঙ্গে প্রতিপক্ষকে ফাঁসাতে সাতকানিয়া থানায় দেয়া হয়েছে কিছু সমাজসেবকদের বিরুদ্ধে অভিযোগ।
মিজানদের এলাকার সর্দার মোর্শেদ ও কামালদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের ১৭ই ফেব্রুয়ারি মোর্শেদুল আলমকে হত্যার উদ্দেশ্যে হত্যাও ডাকাতি মামলার আসামি মিজানুল ইসলাম টিটো ও সম্প্রতি সাতকানিয়া কেরানী হাটের রাস্তার মাথায় হত্যা কান্ডের ২নং আসামি তু্র্কিসহ মোট ১২জন মিলে নলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাঙ্গরমুখ বাজারের নুরুল আলমের চায়ের দোকানের ভেতরে দা কিরিচ দিয়ে কুপিয়ে জখম করেন।
ঘটনায় দেশের সকল স্থানীয় ও জাতীয় গণমাধ্যম খবর প্রকাশিত হলে অভিযুক্ত মিজানুল ইসলাম টিটোকে ১নং আসামি করে আহত মোর্শেদুল আলমের মায়ের দায়ের করা মামলাটি দ্রুত রেকর্ড করেন সাতকানিয়া থানা পুলিশ।
এই বিষয়ে ওই গুরুতর হত্যাচেষ্টা মামলার বাদী মোর্শেদুল আলমের মা প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে একই এলাকার কামাল প্রতিবেদককে বলেন,সাবেক স্বৈরাচার সরকারের এমপি নদভীর প্রভাব বিস্তার করে নলুয়া ইউনিয়ন আওয়ামী কৃকলীগের কমিটি এবং এমপি নদভীর আশীর্বাদপুষ্ট হওয়ায় ৮/৩/২০২৩ তারিখে সাবেক এমপি নদভী আওয়ামী রাজনীতির ত্যাগী নেতা উল্লেখ করে সরাসরি একটি সুপারিশনামা দিয়ে এই মিজানুল ইসলাম টিটোকে করা হয় স্থানীয় দক্ষিণ গাটিয়া ডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি।
এদিকে ঘটনার বিষয়ে সত্যতা জানতে প্রতিবেদক স্কুল থেকে মিজানুল ইসলাম টিটোরর পক্ষে সাবেক এমপি নদভীর একটি সুপারিশপত্র সংগ্রহ করেন এবং ঘটনার সত্যতা পাওয়া যায় ।
মনু নামে স্থানীয় এক বয়স্ক ব্যক্তি সকালের সময়কে এই মিজানুর রহমান সম্পর্কে দিয়েছেন আরো চাঞ্চল্যকর তথ্য তিনি বলেন ২০০২সালে পূর্ব গাটিয়া ডেঙ্গার মৃত একরাম আলীর ছেলে নুরুল কবিরের ঘরে ডাকাতি করতে গেলে এই মিজানুল ইসলাম (টিটো)ডাকাতির সাথে হত্যাকান্ডও ঘটিয়ে ফেলেন ফলে তার বিরুদ্ধে হত্যাও খুনের ধারায় ১নং আসামি হিসেবে সাতকানিয়া থানায় একটি মামলা রেকর্ডও করা হয়।
পরে ২০০৯সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ভিক্টিম পরিবারকে রাজনৈতিক তকমা লাগিয়ে এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের মন্ত্রীদের মাধ্যমে প্রত্যাহার করিয়ে নেন।
পরে আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকার কারণে হত্যার শিকার পরিবার এই আওয়ামী লীগনেতা আজকের জামানায় আপনারা অনেকেই যারে সাংবাদিকও পরিচয় দেন সেই মিজানুল ইসলাম টিটোর বিরুদ্ধে নেয়া হয়নি ব্যবস্থা।
এদিকে এই ব্যক্তির বর্ণনার স্বপক্ষে হত্যাও ডাকাতির মামলার পক্ষে প্রতিবেদকের হাতে একটি চার্জশিটও দেয়া হয়।
চার্জশিটে দেখা যায় ডাকাতি ও হত্যার ওই ঘটনায় মোট ৩জন আসামি তৎমধ্যে এই মিজানুল ইসলাম টিটো ১নং আসামি।
এদিকে মিজানুল ইসলাম টিটো এমপি নদভীর লিখিত প্যাডে সভাপতি মনোনীত হওয়ায় শেখ মুজিবুর রহমানের ছবি ও শেখ হাসিনার ছবি সম্বলিত কয়েক লাখ টাকার ব্যানার টাঙ্গিয়ে নলুয়া ইউনিয়ন কৃষকলীগের পক্ষে নদভীকে জানানো হয় কৃতজ্ঞতা। এরকম কিছু ব্যানার ও মিজানুল ইসলাম টিটোর পক্ষে দেয়া অভিনন্দন বার্তার স্ক্রিনশট প্রতিবেদকের নিকট সংরক্ষিত আছে।
এদিকে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক দপ্তর সম্পাদক ও পলাতক শেখ হাসিনার একান্ত সহকারী সচিব ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সাথে এই মিজানুল ইসলাম টিটোর গোপন বৈঠকের একাধিক ছবিও এই প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।
এদিকে মিজানুল ইসলাম টিটো গ্রুপের সেকেন্ড ইনকমান্ড শহিদুল ইসলামের অস্ত্র উঁচিয়ে ভাইরাল হলে শহিদুল ইসলামকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনী।
পরে এই শহিদুল ইসলামকে নিয়ে মিজানুল ইসলাম টিটো গড়ে তোলেন নলুয়া কেন্দ্রীক কিশোর গ্যাং গ্রুপ।
এই অস্ত্রধারী শহিদুল ইসলামের সাথেও একান্ত আলোচনার একাধিক ছবিও ফুটেজে দেখা যায় মিজানুল ইসলাম টিটোকে এমন তথ্যও প্রতিবেদকের সেরেস্তায় সংরক্ষিত আছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিজানুল ইসলাম টিটোকে একাধিকবার কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক