গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
আজ ২২ জুলাই ২০২৬ (বুধবার) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, মুন্সীগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান সহ পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে তিনি হোসেন্দী খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ, জলাবদ্ধতা নিরসন, খালের নাব্যতা এবং বর্ষা মৌসুমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় খালটির পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখা, প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় জনগণের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন খাল, নদী ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত