শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
বৃষ্টির পানি কমে গেলেও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলের তোড়ে ভেসে যাওয়া বেইলি ব্রিজের কারণে নদীর দু'পাড়ের প্রায় ১৫ হাজার মানুষের নানা দুর্ভোগ দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ যাত্রীরা।
গত সোমবার উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে যায়। এরপর থেকেই নদীর দু'পাড়ের কয়েকটি গ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানাগেছে, ওই ব্রিজটি ছিল প্রায় ১৫ হাজার মানুষের প্রতিদিন যাতায়াতের একমাত্র ও প্রধান ভরসা। ব্রিজটি ধ্বংস হয়ে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। অনেক শিক্ষার্থীর পক্ষে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকাও কঠিন হয়ে পড়েছে। সে সঙ্গে নদীর পশ্চিম পাড়ে অবস্থিত কৃষিজমিতে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। এতে কৃষিকাজ ও ফসলের পরিচর্যায়ও ব্যাঘাত ঘটছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনেও মানুষকে চরম ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগ আছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জনগণের চলাচল স্বাভাবিক রাখতে সাময়িকভাবে একটি নৌকা চালু করা হয়েছে। তবে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সচেতন মহল।
উল্লেখ্য, টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট প্রবল স্রোতে সোমবার বেইলি ব্রিজটি ভেসে যায়। এ সময় শিশুসহ ৩জন নদীতে পড়ে গেলেও তারা সাঁতার কেটে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক সাংবাদিকদের জানান, “নদীর পানি স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি দ্রুত সংস্কার কিংবা বিকল্প ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস
Link Copied