ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৬ বিকাল ৫:৪

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোলাই মদ, এ্যাম্পোল ও গাঁজাসহ আটক চারজন মাদক কারবারিকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজর উত্তপাড়ার ইয়াছিন মন্ডলের ছেলে শাকিব হাসান (২২), আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার বাছেদ মন্ডলের ছেলে আরশেদ মন্ডল (৫৫), একই পাড়ার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান সোহেল ((৪৬), ও নতুন বাজার হাটখোলার আব্দুল মফিজের ছেলে বাবু মিয়া (৫৫)। গত মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তাদের মাদকসহ আটক ও জেল-জরিমানার এই রায় দেন ভ্রাম্যমান আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার বিকেল তেকে সন্ধ্যা পর্যন্ত আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত চারজন মাদক কারবারিকে ২.৫ লিটার চোলাই মদ, ১শ গ্রাম গাঁজা ও ৫পিস এ্যাম্পোলসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি চারজনকেই ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন