ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২২-৭-২০২৬ বিকাল ৫:১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুরে অবস্থিত আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ১ম পর্ব সমাপনী পরীক্ষায় ‘এ প্লাস’ (A+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার(২২ জুলাই) প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই বিশেষ সাফল্য উদ্‌যাপন ও অনুপ্রেরণা জোগাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উল্লেখ্য, এ বছর কারিগরি বোর্ডের অধীনে সারাদেশে মোট ২৫ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ লাভ করেছেন। এর মধ্যে ৯ জনই আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

​পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম চৌধুরী।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "কারিগরি শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। মেধা ও দক্ষতার সঠিক সমন্বয় ঘটিয়ে এই শিক্ষার্থীদের আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. নোমান চৌধুরী।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হুসাইন, লাউর ফতেহপুর আরএনটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলামিন খান, কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন, বাঙ্গরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মো. আতিকুর রহমান।

​এছাড়া মো. ছিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম মজনু, মো. জসিম উদ্দিন ও মানিক লাল বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

​শাকিব হাসান ও নুসরাত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ