ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৬ বিকাল ৬:১

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে এনসিওর লেক সিটির গাছ পড়ে মোঃ হারুন (২৭) নামের এক ইন্টারনেট টেকনিশিয়ান নিহত হয়েছে। নিহত হারুন ওই ইউনিয়নের মৃত রতনের ছেলে। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত হারুন ভোলা ডট নেট নামের একটি ইন্টারনেট কোম্পানির টেকনিশিয়ান পদে চাকরি করতেন। লাশ ময়না তদন্তের অপেক্ষায় ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা গাছ কাটার কাজে নিযুক্ত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

ভোলা ডট নেট এর সিনিয়র টেকনিশিয়ান মোঃ শাহিন জানান, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে এনসিওর লেক সিটির পাশে ভোলা ডট নেট কোম্পানির গ্রাহক সেবার জন্য আমিও টেকনিশিয়ান হারুন লাইনের কাজ করতে ছিলাম। এ সময় দুইজন লোক এনসিওর লেকসিটির গাছ কাটতে ছিলেন। আমরা ঝুঁকিপূর্ণ মনে করে তাদেরকে গাছ না কাটার জন্য বারবার নিষেধ করা হলেও তারা আমাদের কথা না শুনে গাছ কাটতে থাকে। এ সময় হঠাৎ করে একটি গাছের বড় ডালা এসে হারুন এর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় সে লুটেপরে। পরে তাকে ভোলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গাছ কাটার কাজে নিয়োজিত মোঃ ফারুক নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করেছে। 
স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহীন (শাহিন মেম্বার) সাংবাদিকদের কে জানান, ঘটনার পর পরই এনসিওর লেক সিটির লোক এসে তাদের সাইনবোর্ড গুলি ভেঙ্গে ফেলে দিয়ে যায়।

এ বিষয়ে এনসিওর লেক সিটির স্বত্বাধিকারী মোঃ ওবায়দুর রহমান জানান, আমরা ইউসুফ নামে এক বেপারীর কাছে গাছ বিক্রি করে ফেলেছি। তারা কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ইউসুফ বেপারির ব্যক্তিগত ফোন নাম্বারে অনেক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গাছ পরে একজন মারা গিয়েছে। পোস্ট মডেম করার জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার ব্যবস্থা চলমান। নিরাপত্তার জন্য একজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। নিহতের অভিভাবকের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ