নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার পরিবেশন এবং কৌশলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ভুক্তভোগী ও সচেতন নাগরিকের দাবি, দীর্ঘদিন ধরে হোটেলটি খাবার পরিবেশন ও বিল গ্রহণের ক্ষেত্রে অনিয়ম করে আসছে। অভিযোগকারীদের ভাষ্য, হোটেলটিতে একটি বাটিতে এমনভাবে খাবার পরিবেশন করা হয়, যা দেখে একজনের জন্য মনে হলেও বিল পরিশোধের সময় সেটিকে দুজনের খাবার হিসেবে গণ্য করে মূল্য নেওয়া হয়। এতে অনেক গ্রাহক না বুঝেই অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হন। পাশাপাশি খাবারের মান ও পরিমাণের তুলনায় দামও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের আরও দাবি, এসব বিষয়ে আপত্তি জানালে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণ করা হয়। তাদের অভিযোগ, হোটেলের মালিক নাসির প্রতিবাদকারী গ্রাহকদের সঙ্গে রূঢ় ব্যবহার করেন এবং কখনও কখনও উত্তেজিত আচরণও করেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন হোটেলটির মালিক নাসির। তিনি বলেন, “আমরা কোনো ধরনের প্রতারণা করি না। আমাদের প্রতিষ্ঠানে এক বাটিতে দুজনের জন্য খাবার পরিবেশন করার প্রচলিত নিয়ম রয়েছে।” স্থানীয়দের অভিযোগ, নওয়াপাড়া বাজারের ব্যস্ত এলাকায় হওয়ায় প্রতিদিন বহু পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষ এই হোটেলে খাবার খান। তাদের এই প্রয়োজনের সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায় ও অসদাচরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied