ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৬ বিকাল ৬:২

পেকুয়ার রাজাখালীতে সুবিধাবঞ্চিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলভী-মনোয়ারা ফাউন্ডেশন ও রাজাখালী উন্মুক্ত পাঠাগারের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

গত ২১ জুলাই, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মরহুম আলহাজ মোহাম্মদ কবির চৌধুরী জমিদার বাড়িতে এবং ২২ জুলাই, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই বৃহৎ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

দুই দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও হৃদরোগ বিভাগের একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে রাজাখালীর ৬০০-এর বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আলী জাফর সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এ. জে. এম. গিয়াসউদ্দীন চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহেদ উল্লাহ, রাজাখালী বি.ইউ.আই. কামিল (মাস্টার্স) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবদুল করিম, রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি জাহিদুল ইসলাম, মোজাহিদুল ইসলাম রুবেল, আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির সমাপনী দিনে আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আলী জাফর সাদেক বলেন, “আমাদের অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই এই দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে, এ ধরনের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা কতটা ছিল। ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা