অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
যশোরের অভয়নগর উপজেলার মহাকাল এলাকা থেকে নিসর্গ সাহা বিশ্বাস (২৫) নামে মানসিকভাবে কিছুটা অসুস্থ এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। থানা সূত্রে জানা যায়, জিডি নং-১৩২২, তারিখ ২০ জুলাই ২০২৬। জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মহাকাল এলাকা থেকে নিসর্গ সাহা বিশ্বাস নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজ নিসর্গ সাহা বিশ্বাসের পিতা পলাশ বিশ্বাস এবং মাতা কৃষ্ণা রাণী সাহা। পরিবার জানিয়েছে, নিসর্গ মানসিকভাবে কিছুটা অসুস্থ। তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যামলা, দেহের গঠন লম্বা ও পাতলা, চুল ছোট ও কালো। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং অবিবাহিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিসর্গের সন্ধান পেলে ০১৭৩৪৪৫৮৬৬০ অথবা ০১৭২৯৫৬২৫৯৭ নম্বরে কিংবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। যুবকের সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুলিশের একটি দল বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied