যশোরে আলোচিত জিতুকে কুপিয়ে জখমের কয়েক ঘণ্টা পর, ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আলোচিত ব্যক্তি ও একাধিক মামলার আসামি জিতু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত ১১টার দিকে বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় জিতুর ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে স্বজনদের দাবি, ঢাকায় পৌঁছানোর আগেই নড়াইল এলাকায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এ বিষয়ে, যশোর কোতোয়ালি থানার (তদন্ত পরিদর্শক) কাজী বাবুল জানান, হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করা হবে।
এ ব্যাপারে, স্থানীয়দের সাথে কথা বল্লে তারা জানান, জিতুর সঙ্গে এলাকার কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ