চন্দনাইশে বন্যায় কবলিত মানুষের মাঝে সিআইপি রোকন চৌধুরী'র ত্রাণ বিতরণ
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবাইদুল হক রোকন (সিআইপি)। গতকাল বিকালে বরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,আলু,লবণসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর,গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আবদুর রউফ,গাছবাড়িয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোরশেদুল আলম মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিআইপি রোকন চৌধুরী বলেন,সম্প্রতি চন্দনাইশে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চন্দনাইশসহ বিভিন্ন জায়গায় শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যেখানে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই কঠিন মুহুর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে এলাকায় বানভাসি মানুষের পাশে থাকার প্রত্যয় দুর্গতদের মাঝে শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আকস্মিক এই সংকটের মুহূর্তে দোরগোড়ায় সহায়তা পেয়ে এই এলাকার অনেক অসহায় পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি আরও বলেন “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যতদিন প্রয়োজন, মানবিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ