ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে মারধরের অভিযোগ, রাতে বাড়িতে হামলা-ভাঙচুর


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ১:৪

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীকে মারধর এবং পরে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসী এমদাদুল হক ফায়রাজ (২৭) মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই এনামুল হক পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী সাইফু ও রহমানের সঙ্গে ফায়রাজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফায়রাজকে মারধর করলে তিনি মাথায় আঘাত পান। পরে তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, ওই ঘটনার জের ধরে রাতেই অভিযুক্তরা কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে ফায়রাজের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির প্রধান গেট ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রবাসী ফায়রাজের ভাষ্য, প্রতিবেশী সাইফুর জুয়া খেলার সাথে জড়িত। মূলত এর প্রতিবাদ করায় তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনার ছবি এবং ভিডিও তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।

অভিযুক্ত সাইফুরের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন