ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে কুলপতাক শিশু উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা ও উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ১:১৫

নেত্রকোণার মোহনগঞ্জে ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ পরিচালিত কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (কুলপতাক-বিডি ০৪২৬) এর উদ্যোগে কৃষি উৎপাদনে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ও উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় কুলপতাক শিশু উন্নয়ন প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।

 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলপতাক ব্যাপ্টিষ্ট চার্চের পাস্টর বিধুভূষণ মজুমদার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্পের দাতা সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পি এফ ডাইমন্ড বিশপ,এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক যোহন দাস, পিএসি সদস্য যিহিস্কেল দাস, মারিয়া দাস, চার্চের কোষাধ্যক্ষ ডেভিড দাস, প্রকল্প একাউন্টেন্ট সাগর সরকার, টিউটর উৎপল সরকার, মোহনগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. রফিকুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, শিশুদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষকদের সঠিক সময়ে উন্নতমানের বীজ, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। 

পাশাপাশি শিশুদের পুষ্টি ও পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারিবারিক কৃষি চর্চার ওপরও গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি জরুরি। কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং যে কোনো কৃষি পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।”

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ধানের বিভিন্ন রোগ ও পোকামাকড় দমন, বীজ শোধন, নিরাপদ বালাইনাশক ব্যবহার এবং ফসলের সুরক্ষায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। গ্রাম পযার্য়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করায় প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। 

প্রকল্পের সমাজকর্মী রবিনসন দাসের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরে ১০০ জন উপকারভোগীর মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ ও খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন