ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীর ফতেয়াবাদ ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু অভিযোগ স্বজনদের 


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ১:১৭

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভূল চিকিৎসায় রিনা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১ টার দিকে নগরীর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন নিহত রিনা আক্তার। এর আগে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অভিযুক্ত
ক্লিনিকে সিজার হয় নিহতের। অভিযোগ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ কমর নাজ বানু (মিতু)'র ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মরদেহ অভিযুক্ত ক্লিনিকে নিয়ে ক্লিনিক ভাংচুর করেছে উত্তেজিত জনতা। তবে এ ঘটনায় ময়নাতদন্তের প্রতি স্বজনদের অনিচ্ছা প্রকাশে কোন মামলা না হলেও প্রশাসনের উপস্থিতিতে ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনায় ক্ষমা ও দুঃখ প্রকাশ করে নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে চেম্বারসহ যাবতীয় চিকিৎসা প্রদান নিষেধাজ্ঞা আরোপ করেছেন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। 
সরেজমিন জানা গেছে, উপজেলার দক্ষিণ মাদার্শা বিনি মিস্ত্রির বাড়ির প্রবাসীর স্ত্রী নিহত রিনা আক্তারকে মঙ্গলবার দুপুর ১ টার দিকে ফতেয়াবাদ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। রাতে অপারেশন শেষে এক নবজাতক ভূমিষ্ট হয়। কয়েক ঘন্টা পর কেবিনে সিফট করা হয়। কিছুক্ষণ পর স্বজনরা দেখতে পান রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এক পর্যায়ে ক্লিনিক কর্তপক্ষ রোগীর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার্তে চমেক রেফার করে। রাতেই নগরীর বায়েজীদ এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে দ্রুত আইসিউতে ভর্তি দেয়া হয়। পরে বুধবার সকালে মৃত্যুবরণ করেন সদ্য ভূমিষ্ট নবজাতকের মা রিনা আক্তার। নিহতের পিতা মোঃ রফিক সাংবাদিকদের বলেন, রাতে নেয়ার পর পরই কর্তব্যরত চিকিৎসক তাদের জানান, রোগীর শরীরে কোন রক্ত নেই। রক্তের অভাবে শরীর সাদা হয়ে গেছে। চিকিৎসা নিশ্চয়ই ভুল ছিল। শুরু থেকে সাথে থাকা 
প্রবাসী স্বামীর এক বড় বোন বলেন, প্রথমে নরমাল জানালেও পরবর্তীতে সিজারের কথা বলে বন্ড সাইন নেন ফতেয়াবাদ ক্লিনিক কর্তৃপক্ষ। তাদের ভুলেই মূলত এ মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান। ঘটনার বিষয়ে মামলা নেয়ার কথা জানালেও পরবর্তীতে নিহতের স্বজনদের নিহতের কাটাছেড়ায় অনিচ্ছা প্রকাশ করায় মামলা হয়নি। স্বীকার করে ওসি বলেন, ঘটনাটি শুনে পুলিশ কমিশনার স্বজনরা চাইলে মামলা নেয়ার নির্দেশনা দিলেও স্বজনরা অনিচ্ছা প্রকাশ করেন। তবে তাদের দাবি অনুযায়ী ক্লিনিক কর্তৃপক্ষ অভিযুক্ত চিকিৎসককে   ওই ক্লিনিকে চেম্বার নিষিদ্ধ করেন। এদিকে ঘটনায় ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন ক্লিনিক কর্তৃপক্ষ। এদিকে বুধবার রাত ১০ টার দিকে নিহতের পরিবারকে ফোন দিলে নিহতের দাফন কাফনের প্রস্তুতি চলছে বলে জানান। নিহতের প্রবাসী স্বামী তখনও বাড়ি এসে পৌঁছেননি বলে জানান প্রতিবেদককে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২