গোপালগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে চর গোবরা আদর্শ গ্রাম এলাকা থেকে মো. কদর শেখ (২৮) নামে এক ব্যক্তিকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই এলাকার লিটু শেখের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী