২৫ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশের ডাক
সারাদেশে আউলিয়া কেরামের মাজার-খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'সম্মিলিত সুন্নি পীর-মাশায়েখ ফোরাম'।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ জুলাই (শনিবার) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে "সুফিবাদী সুন্নি মহাসমাবেশ" অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। তিনি বলেন, "বিগত অন্তর্বর্তী সরকার আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত দেশে মব সন্ত্রাস জাঁকিয়ে বসেছে। মাজার ও খানকাগুলোতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো বীভৎস ঘটনাও ঘটছে। কিন্তু এসব ঘটনায় মূল পরিকল্পনাকারী বা হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।"
তিনি আরও বলেন, দেশে ইসলাম কোনো রাজা-বাদশাহর তরবারির জোরে আসেনি; বরং ওলি-আউলিয়া ও সুফি-সাধকদের ভালোবাসা, উদারতা ও সুন্দর আচরণের মাধ্যমেই প্রসারিত হয়েছে। মাজার-খানকায় হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল দাবিসমূহ:
সারাদেশে আউলিয়া কেরামের মাজার ও খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার।
নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং এর কঠোর বিচার।
জুয়া, মদ ও গাজাঁসহ সকল প্রকার মাদক ব্যবসা স্থায়ীভাবে বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ।
আয়োজকদের পক্ষ থেকে সকল সুফি-সুন্নি জনতা এবং সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষকে আগামী ২৫ জুলাই সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে মহাসমাবেশ সফল করার আকুল আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
Link Copied