ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থ বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ৩:৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৩৮৫ জন মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ পাওয়া এ সহায়তার আওতায় প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সুবিধাবঞ্চিত মানুষ এ সহায়তা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে মো. আয়নুল হক বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। মানবিক সহায়তার মাধ্যমে অসচ্ছল মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়