পাহাড়ে যেসব এলাকায় গাছ নেই সেসব এলাকা চিহ্নিত করে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হবেঃ দীপেন দেওয়ান এমপি
পাহাড়ে যেসব এলাকায় গাছ নেই সেই সব এলাকা চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে এইসব এলাকায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসুচী চলমান রয়েছে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত পিএসসি, জেলা বন সংরক্ষক আব্দুর আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোছাইন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষ রোপণ উদযাপন কমিটির সদস্য সচিব এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা দেশব্যাপী সমন্বয়ের মাধ্যমে বৃক্ষ রোপণ কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। বৃক্ষ রোপণের পাশাপাশি তা সংরক্ষণ নিশ্চিত করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
Link Copied