ডি-ফ্যাব পরিবার পরিকল্পনা শাখার আহবায়ক ফিরোজ, সদস্য সচিব ফারুক
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”র আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ফিরোজ হোসেন'কে আহবায়ক এবং গোলাম ফারুক'কে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে জানিয়েছেন তারা।
কমিটি গঠনের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) নেতৃবৃন্দ ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া- এর রুহের মাগফিরাত কামনা করা হয়। ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে তারা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান'র প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ডিপ্লোমা ফার্মাসিস্ট সমাজ সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর প্রধান উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, এবং “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক ও মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সিনিয়র সাংবাদিক আতীকুর রহমান রুমন'র প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা ডি-ফ্যাবের পথচলাকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ডি-ফ্যাব কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আসাদুল্লাহ মিয়া, সদস্য সচিব নাজমুল হুদা এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
ডি-ফ্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার, পদমর্যাদা, চাকরির সুযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষার প্রসার, সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থান, পেশাগত নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন