ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ৩:৮

জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার পাটগাতি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

উদ্বোধনকালে ইউএনও জহিরুল আলম বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌর পরিবেশ গড়ে তুলতে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। ড্রেন পরিষ্কারের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে মশকনিধন ওষুধও ছিটানো হবে।

তিনি বলেন, একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার দায়িত্ব শুধু পৌরসভার নয়; নাগরিকদেরও এ ক্ষেত্রে সচেতন ভূমিকা রাখতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ইউএনও আরও বলেন, পৌর এলাকার কোথাও ড্রেনেজ সমস্যার সৃষ্টি হলে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত কর্মসূচিতে পরিণত করে নাগরিকদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন জানান, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত